ফোকাস

অনন্য সন্ধ্যায়

সংগীতজ্ঞ আব্দুল ওয়াদুদের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো গত ২৫ এপ্রিল ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে। বাংলাদেশে টেলিভিশন ও বেতারের এই গুণী সংগীতশিল্পী ছায়ানটে শিক্ষকতা করছেন দীর্ঘদিন ধরেই। ১৯৯৭ সালে পৌষ-ফাগুনের পালা নামে তার একটি অ্যালবাম রিলিজ হয়। দেশে বিদেশে একাধিক মঞ্চে পারফর্ম করেছেন এই সংগীতজ্ঞ। সেদিনে শিল্পীর পরিবেশনায় ছিল ‘জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ’, ‘আসা যাওয়ার পথের ধারে’, ‘এসো শ্যামলও সুন্দর’সহ একাধিক গান। উল্লেখ্য, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার নিয়মিতভাবেই দেশের গুণী শিল্পীদের প্লাটফর্ম হিসেবে কাজ করে চলেছে।