আন্তর্জাতিক নৃত্য দিবসে নৃত্যাঞ্চল
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৪, ২০:৪১
আগামী ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নৃত্যাঞ্চলের উদ্যোগে ২৮ এপ্রিল বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যা সাড়ে ৬টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে নৃত্যাঞ্চল স্কুলের প্রায় দুইশত ছাত্রছাত্রী ছাড়াও নৃত্যাঞ্চলের ৫০ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করবেন। ছাত্রছাত্রীদের শিশুতোষ নাচ ছাড়াও নৃত্যশিল্পীরা ক্লাসিক্যাল, ফোক, সৃজনশীল, আধুনিক ও ফিউশন নৃত্য পরিবেশন করবেন। অনুষ্ঠানটি পরিচালনা করবেন শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ।