কাপ্তাই কেন্দ্রে নতুন জেনারেটর

কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুত্ কেন্দ্রে ১শ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন ক্ষমতা সম্পন্ন নতুন ২টি জেনারেটর বসানোর পরিকল্পনা চলছে। ঐ পরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাই করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-৩ (অতিরিক্ত সচিব) পবন চৌধুরী শনিবার কাপ্তাই আসেন। পবন চৌধুরী কাপ্তাই বিদ্যুত্ কেন্দ্র ঘুরে দেখেন। কর্ণফুলী পানি বিদ্যুত্ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আবদুর রহমান জানান, নতুন ২টি জেনারেটর বসানোর বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে পবন চৌধুরী কাপ্তাই এসেছেন। কাপ্তাই লেকের বর্তমান সার্বিক অবস্থা, লেকে পানি ধারন ক্ষমতা, বর্তমানে ৫টি জেনারেটর থেকে কি পরিমান বিদ্যুত্ উত্পন্ন হচ্ছে, নতুন ২টি জেনারেটর বসালে লেকে পানি ধারন ক্ষমতার পরিবর্তন হবে কিনা, নতুন ২টি জেনারেটর বসাতে সম্ভাব্য কত টাকা খরচ পড়তে পারে ইত্যাদি বিষয়ে পবন চৌধুরী তার সাথে আলোচনা করেন।