সিলেটে মালয়েশীয় স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত

মালয়েশিয়া হেলথ কেয়ার সার্ভিসেস লি: ও মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের উদ্যোগে গত শনিবার সিলেট নগরীর রোজভিউ হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে মালয়েশীয় স্বাস্থ্য মেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার ম্যাডাম নরলিন বিনতি ওথমান। উদ্বোধনী অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান মালয়েশিয়া। চিকিত্সা সেবার ক্ষেত্রেও মালয়েশিয়া এগিয়ে যাচ্ছে। তিনি মালয়েশিয়ায় মেডিক্যাল ট্যুরিস্টের সুযোগ গ্রহণ করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক ক্রমশ আরো গভীর হচ্ছে। তিনি সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্যেরও প্রশংসা করেন।