পড়বি তো পড় মালিকের ঘাড়ে!

চোর চুরি করে পালিয়ে যায়। কোনো জিনিস চুরি করলে সেই জিনিসের আকৃতিও পরিবর্তন করে এবং দূরে কারো কাছে বিক্রি করে দেয়। কিন্তু লন্ডনের এক চোর বাইসাইকেল চুরি সেটি সম্পর্কে জানতে মালিককেই ফোন করলো। শেষ পর্যন্ত মালিকের ঘাড়েই পড়লো চোর! পূর্ব লন্ডনে বেন জ্যাকোনিলি নামের এক ব্যক্তি ইলেক্ট্রিক বাইসাইকেল খুচরা বিক্রি করেন। তিনি কেবল বিক্রিই করেন না, বাইসাইকেল চালানও। সমপ্রতি তিনি তার চালানো বাইসাইকেলটি দোকানে রেখে ২০ মিনিটের জন্য বাইরে যান। আর এর মধ্যেই তার প্রিয় সাইকেলটি চুরি হয়ে যায়। জ্যাকোনিলি ধরেই নিয়েছিলেন, তার বাইসাইকেলটি আর কখনো তিনি দেখতে পাবেন না। কিন্তু ভাগ্যে থাকলে ঠেকায় কে! তাইতো দু্ই দিন পর একটি ফোন কল আসে। ওপর প্রান্ত থেকে বলা হয়, তার বাইসাইকেলটি চার্জ দিতে হবে। কারন ওই এলাকায় একমাত্র তিনিই লাইসেন্সপ্রাপ্ত বাইসাইকেল বিক্রেতা। ফলে ফোনটিও তার কাছেই আসে। অবশেষে জ্যাকোনিলি তার কয়েকজন বন্ধুকে নিয়ে চোরের বাড়িতে যান এবং তার বাইসাইকেলটি চিনতে পারেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। - ইয়াহু নিউজ