আজকের রাশিফল
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৪, ১৯:১৭
২৯ এপ্রিল, ২০১৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
আজ ১৬ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৮ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও শুক্র । আপনার শুভসংখ্যা: ২ ও ৬। শুভবার: সোম ও শুক্র। শুভরত্ন: মুক্তা ও হীরা।
প্রকৃতিগতভাবে: আপনি সৌন্দর্য প্রিয়, কল্পনাপ্রবণ, রোমান্টিক ও সৃজনশীল। আপনি অনুভূতিপ্রবণ। এক ধরনের অস্থিরতা আপনার মধ্যে রয়েছে। মাননীয় ও ধর্মীয় ব্যাপারে আপনার আকর্ষণ রয়েছে। আপনি কিছুটা বিলাসী। জীবনের সব কিছুতেই আপনার পছন্দ-অপছন্দ রয়েছে। আপনার বন্ধুদের সংখ্যা সীমিত না হলে নিজের অগ্রগতির পরিকল্পনা বিঘ্নিত হবে। ভ্রমণের প্রতি আগ্রহ আপনার অভিজ্ঞতার ভাণ্ডারকে সমৃদ্ধ করবে ।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী রড ম্যাককুইন, সম্রাট হিরো হিতো, জুবিন মেহতা, জিয়া আনসারী, রসায়নবিদ হ্যারল্ড ইউরি প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ নারীঘটিত কোনো ব্যাপারে না জড়ালেই ভালো করবেন। মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ মন হতাশাগ্রস্ত হতে পারে। পরিচিতজনদের কারো কাছে বেশি কিছু আশা না করলেই ভালো করবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। অকারণ ব্যয় সম্পর্কে সতর্ক থাকুন। রোমান্স ও বিনোদন শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। পারিবারিক ক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। বাড়িতে কারো অসুস্থতায় চিন্তিত হতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক ব্যাপারে কিছু চিন্তা থাকতে পারে। শেষ পর্যন্ত আর্থিক দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। উত্তেজনা পরিহার করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে সাফল্য ও সুনাম পেতে পারেন। অর্থপ্রাপ্তি বিলম্বিত হওয়ার আশঙ্কা আছে। পরকিয়া সম্পর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। আগের ব্যবসায়িক মন্দা ভাব কেটে যাবে। ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক কোনো ব্যাপারে দুশ্চিন্তা থাকতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কাজকর্মে উত্সাহ পাবেন। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। সন্তানের কোনো কৃতিত্বে আনন্দবোধ করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায়িক দিক কিছুটা ভালো যাবে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততার জন্য গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন না। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রুকে দুর্বল না ভাবলেই ভালো করবেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সমর্থন ও সহানুভূতি পাবেন। জনকল্যাণমূলক কাজে অংশ নিতে পারেন। কেউ আজ আপনার সাথে বেইমানি করতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ পারিবারিক পরিবেশ ভালো যাবে। পারিবারিক ব্যাপারে দুশ্চিন্তা হ্রাস পাবে। প্রাপ্তিযোগ আছে। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় মনযোগ দেয়া কঠিন হবে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ অংশীদারি ব্যবসায় প্রভাব বিস্তার করতে পারবেন। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসংযোগ বৃদ্ধি পেতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। চঞ্চলতা পরিহার করার চেষ্টা করুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ব্যয় বৃদ্ধি পাবে। বাইরে থেকে কোনো সুখবর পেতে পারেন।