আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে

ইসলাম ও নৈতিক শিক্ষা মুহাম্মদ মিজানুর রহমান সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়,পিরোজপুর কুরআন মাজিদ শিক্ষা শূন্যস্থান পূরণ করো প্রশ্ন:কুরআন মাজিদ আল্লাহ তায়ালার—। উত্তর: কুরআন মাজিদ আল্লাহ তায়ালার কালাম। প্রশ্ন:কালাম অর্থ—। উত্তর: কালাম অর্থ বাণী। প্রশ্ন:কুরআন মাজিদ সর্বশেষ—কিতাব। উত্তর: কুরআন মাজিদ সর্বশেষ আসমানি কিতাব। প্রশ্ন:—হলেন সর্বশেষ নবি ও রসুল। উত্তর:মহানবি (স) হলেন সর্বশেষ নবি ও রসুল। প্রশ্ন:কুরআন মাজিদের হেফাজতকারী —। উত্তর: কুরআন মাজিদের হেফাজতকারী আল্লাহ। প্রশ্ন:কুরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য—। উত্তর: করআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য চারটি। প্রশ্ন:কুরআন মাজিদের ভাষা —। উত্তর: কুরআন মাজিদের ভাষা আরবি। প্রশ্ন:মাখরাজ,ইদগাম,গুন্নাহ ইত্যাদি আলোচনা করা হয়—। উত্তর: মাখরাজ,ইদগাম,গুন্নাহ ইত্যাদি আলোচনা করা হয় তাজবিদে। প্রশ্ন:আরবি হরফ উচ্চারণের স্থানকে—বলে। উত্তর: আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। প্রশ্ন: আরবি বর্ণ—টি। উত্তর: আরবি বর্ণ ২৯টি। প্রশ্ন:আরবিতে মাখরাজ—টি। উত্তর: আরবিতে মাখরাজ ১৭টি। প্রশ্ন:বিরাম চিহ্নকে আরবিতে — বলে। উত্তর: বিরাম চিহ্নকে আরবিতে ওয়াক্ফ বলে। প্রশ্ন:কুরআন মাজিদে সর্বপ্রথম ওয়াক্ফ ব্যবহার করেন—। উত্তর: কুরআন মাজিদে সর্বপ্রথম ওয়াক্ফ ব্যবহার করেন আবু আব্দুল্লাহ মুহম্মদ ইবনে তাইফুর। প্রশ্ন:— ব্যবহার করে উচ্চারণ করাকে গুন্নাহ বলে। উত্তর: নাক ব্যবহার করে উচ্চারণ করাকে গুন্নাহ বলে। প্রশ্ন:গুন্নাহর হরফ— টি। উত্তর: গুন্নাহর হরফ ২টি। প্রশ্ন: সুরা কুরাইশ— অবতীর্ণ হয়। উত্তর: সুরা কুরাইশ মক্কায় অবতীর্ণ হয়। প্রশ্ন:সুরা কুরাইশের আয়াত সংখ্যা —টি। উত্তর: সুরা কুরাইশের আয়াত সংখ্যা ৪ টি। সংক্ষেপে উত্তর দাও প্রশ্ন:কুরআন মাজিদ পাঠের উদ্দেশ্য কয়টি ? উত্তর: কুরআন মাজিদ পাঠের উদ্দেশ্য চারটি। প্রশ্ন:মাখরাজ কয়টি ? উত্তর: মাখরাজ সতেরটি। প্রশ্ন:কণ্ঠনালির হরফ কয়টি? উত্তর: কণ্ঠনালির হরফ ছয়টি। প্রশ্ন:জ,যাল,ছা কোথা থেকে উচ্চারিত হয়? উত্তর:জিহবার অগ্রভাগ সামনের ওপরের দুই দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয়। প্রশ্ন:ওয়াও,বা,মিম কোথা থেকে উচ্চারিত হয়? উত্তর:দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়। প্রশ্ন:কুরআন মাজিদ কার কালাম ? উত্তর: কুরআন মাজিদ আল্লাহ তায়ালার কালাম। প্রশ্ন:কালাম অর্থ কী ? উত্তর: কালাম অর্থ বাণী। প্রশ্ন: সর্বশেষ আসমানি কিতাব কোনটি? উত্তর: কুরআন মাজিদ । প্রশ্ন:কে সর্বশেষ নবি ও রসুল ? উত্তর:মহানবি (স) । প্রশ্ন:কুরআন মাজিদের হেফাজতকারী কে? উত্তর: কুরআন মাজিদের হেফাজতকারী আল্লাহ। প্রশ্ন:করআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য কয়টি? উত্তর: করআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য চারটি। প্রশ্ন:কুরআন মাজিদের ভাষা কী ? উত্তর: কুরআন মাজিদের ভাষা আরবি।