মেধাবী মুখ
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৪, ১৯:১৮
নাশিদ এ সিকদার, অমিয়
পিতা: আলাউদ্দিন সিকদার,
মাতা: নাজমা আকতার নিপা
ঢাকা রেসিডিয়ানসিয়াল মডেল কলেজ।
নাশিদ এ সিকদার। ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়েছে। তার পড়াশোনার বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে আমাদের সাথে। তোমরা যেন তার কথা থেকে সাজাতে পার তোমাদের পড়াশোনার নিজস্ব পরিবেশ। এ জন্যে তোলে ধরছি এ কথোপকথনটি। তার সাথে কথা বলেছেন চন্দন বর্ম্মণ।
১. পরীক্ষা ভয়ের নাকি আনন্দের?
অমিয় :প্রশ্ন সহজ হলে আনন্দের।
২.তুমি কখন ঘুম থেকে উঠ?
অমিয় : কোনো দিন সাড়ে ছয়টায় আবার কোনো দিন সাতটায়।
৩. তোমার ক্লাস কখন শুরু হয়?
অমিয় :সকাল সোয়া আটটায়।
৪. স্কুলে যাওয়ার আগে তুমি বাসায় কী কর?
অমিয় :স্কুলের পড়াগুলো রিভিশন দেই।
৫. বাসা থেকে কয়টায় বের হও?
অমিয় :সাড়ে সাতটা থেকে সোয়া আটটার মধ্যে বের হয়ে যাই।
৬. তুমি কী একাই স্কুলে যেতে পার?
অমিয় :আমি একাই যেতে পারি কিন্তু মা-বাবা যেতে দেন না।
৭. স্কুল কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে?
অমিয় :সোয়া আটটা থেকে পৌনে একটা পর্যন্ত চলে।
৮. প্রতিদিন স্কুলে কয়টা বিষয় পড়ানো হয়?
অমিয় :ছয়টি বিষয় পড়ানো হয়।
৯. স্কুলে পড়ানো বিষয়টি কী স্কুলে শিখে ফেলতে পার?
অমিয় :মুখস্থের ব্যাপারটা ছাড়া ক্লাসে আলোচিত অংশটি হূদয়ঙ্গম করে ফেলি।
১০. তোমাদেরকে কী হোমওয়ার্ক দেয়া হয়?
অমিয় :দেয়া হয়।
১১. সেটি তুমি কখন সম্পন্ন কর?
অমিয় :স্কুল থেকে ফিরে বিকেলে।
১২. মনে কর হোমওয়ার্কের মধ্যে কোন একটা বিষয় বুঝতে পারছো না সেক্ষেত্রে কী কর?
অমিয় :পরদিন স্কুলে স্যারের সহযোগিতা নেই।
১৩ স্কুল থেকে ফিরে তুমি কী কর?
অমিয় :গোসল করি তারপর কোরআন শিক্ষার স্যার আসেন,পড়তে বসি।
১৪. তোমাদের স্কুলে কী খেলার মাঠ আছে?
অমিয় :আমাদের স্কুলে বিশাল মাঠ আছে।
১৬ .তোমাদেরকে টিফিন ব্র্যাক কখন দেয়া হয়?
অমিয় :পাঁচ নাম্বার ক্লাসের পর।
১৭. সে সময়টায় তোমরা কী কর?
অমিয় :টিফিনের কথা ভুলে খেলায় চলে যাই।
১৯. টেলিভিশন দেখ?
অমিয় :দেখি।
২০. টেলিভিশন দেখলে মা- বাবা কী বকাবকি করেন?
অমিয় :তাঁরা বিরক্তবোধ করেন।
২১. স্কুলের তো রুটিন আছে। তোমার বাসায় কী স্কুলের রুটিন ছাড়া নিজের মতো করে পড়ার রুটিন আছে?
অমিয় :আছে।
২২. নিজস্ব রুটিনের পরিকল্পনা কে করে দিয়েছেন?
অমিয় :নিজে স্যারের সহযোগিতায়।
২২. তোমার প্রিয় কাজ কী?
অমিয় :ছবি আঁঁকা।
২৩ বড় হয়ে কী হতে চাও?
অমিয় :ডাক্তার।
২৪. কেন হতে চাও?
অমিয় :সেবা করতে পারব বলে।