গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

প্লাস্টিকের ব্যাগ যে পরিবেশের জন্য কতটা ক্ষতিকর সেটি নতুন করে আরও একবার সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য ২০১২ সালের ২০ থেকে ২১ এপ্রিল সিঙ্গাপুরে অনুষ্ঠিত ন্যাশনাল ইয়ুথ এনভায়রোঅলিম্পিকস চ্যালেঞ্জে অভিনব এক ভাষ্কর্য তৈরি করে দেশটির সি ইউ কমিউনিটি সেন্টারের ইয়ুথ এক্সিকিউটিভ কমিটি। সংস্থাটির উদ্যোগে সবমিলিয়ে ২০০ স্বেচ্ছাসেবক শিক্ষার্থী সবমিলিয়ে ৬৮,০০০ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে অক্টোপাসের যে ভাষ্কর্যটি তৈরি করেন সেটিই গিনেজের হিসেব অনুযায়ী এ যাবতকালে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে তৈরি করা সবচেয়ে বড় ভাষ্কর্য।