জোকস

 বউয়ের সঙ্গে ঝগড়া করে এক লোক হোটেলে গিয়ে উঠল। :ম্যানেজার সাহেব, আপনার হোটেলে শান্তিতে থাকা যাবে তো? :নিশ্চয়ই, মনে হবে একেবারে নিজের বাড়িতেই আছেন। :দুঃখিত, আপনার হোটেলে থাকতে পারছি না।  সন্ধ্যায় পার্কের লাইটপোস্টের নিচে এক লোক কিছু একটা খুঁজছিল। :কি ভাই, কিছু হারিয়েছেন বুঝি? :হ্যাঁ ভাই, ওই গাছতলায় আমার আংটিটা পড়ে গেছে। :তা এখানে খুঁজছেন কেন? গাছতলায় খুঁজুন। :গাছতলাটা ভারি অন্ধকার, কোনো আলো নেই। তাই এখানে খুঁজছি।  সর্দারজি অফিসের জন্য তৈরি হবেন এমন সময় তার স্ত্রী এসে বললেন— একটা অন্যায় করে ফেলেছি। রাগ করবে না বল? :তোমার ওপর কি রাগ করতে পারি? কী হয়েছে? :ইস্ত্রি করার সময় তোমার নীল প্যান্টের পেছনটা পুড়ে ফেলেছি। :তাতে কী হয়েছে? আমার তো ঠিক ওই রকম দেখতেই আরেকটা প্যান্ট আছে। :জানি, সেই প্যান্টটা কেটেই তো পোড়া প্যান্টটা তালি মেরে দিয়েছি।  খুব গরিব এক লোক লটারিতে কোটি টাকা পেয়ে গেল। সেই টাকায় ব্যবসা করে রাতারাতি গাড়ি-বাড়ির মালিক হয়ে গেল। একদিন তার এক বন্ধু বলল, ‘এক সময় তো তুমি খুব গরিব ছিলে। তোমার সেই সময়ের বন্ধুরা এখন তোমার কাছে টাকা চাইতে আসে না?’ ‘যখন গরিব ছিলাম তখন তো আমার কোনো বন্ধুই ছিল না।’ উত্তরে জানালেন লোকটি।