ভালোবাসা কারে কয়
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৪, ২০:৫০
একুশে টেলিভিশনে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ভালোবাসা কারে কয়’। মোবারক দুর্বারের রচনা এবং জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনায় ‘ভালোবাসা কারে কয়’ ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড. ইনামুল হক, অপর্ণা, মীর সাব্বির, হুমায়রা হিমু, আবিদ রেহান, শিরিন আলম, রমিজ রাজুসহ আরও অনেকে। নাটকটি একুশে টেলিভিশনে প্রতি মঙ্গল এবং বুধবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।