রূপ লাবণ্য

রূপসচেতনতার বিষয়টি মাথায় রেখেই একুশে টেলিভিশন দর্শকদের জন্য আসছে নতুন অনুষ্ঠান ‘রূপ লাবণ্য’। সুবর্ণা নওয়াদিরের উপস্থাপনায় এবং বাবুল আক্তারের প্রযোজনায় প্রতি মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হয় ‘রূপ লাবণ্য’। অনুষ্ঠানটিরে প্রতি পর্বেই একজন অতিথি থাকেন যিনি দর্শকদের জন্য ফ্যাশন ও রূপচর্চা বিষয়ক বিভিন্ন টিপস দেন।