সংবাদ কণিকা

রাশিয়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আগুন রাশিয়ার আলতাই অঞ্চলে রবিবার একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৮ জনের প্রাণহানি ঘটে। এ মর্মান্তিক ঘটনায় দেশের চিকিত্সা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা সম্পর্কে প্রশ্ন দেখা দিয়েছে। তদন্তকারীরা এক বিবৃতিতে জানান, আলতাই অঞ্চলের ‘ক্রিস্টি লিস্ট’ নামক বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আগুন নেভার পর কর্তৃপক্ষ সেখান থেকে ৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে। কর্মকর্তারা অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। —এএফপি নিলামে টাইটানিকের শেষ চিঠি টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার কয়েক ঘন্টা আগে লেখা একটি চিঠি রেকর্ড পরিমাণ দামে বিক্রি হয়েছে। নতুন জীবনের আশায় কানাডার উদ্দেশ্যে পাড়ি জমানো একটি পরিবারের মা ও তার সাত বছরের কন্যা চিঠিটি লিখেছিলেন। শনিবার নিলামে বিক্রি হওয়া চিঠির দাম উঠেছে এক কোটি ৫৬ লাখ টাকা। টাইটানিক ডুবে গেলেও চিঠিটির লেখিকা এস্তার হার্ট ও তার কন্যা ইভা বেঁচে গিয়েছিলেন। —রয়টার্স