এ কেমন পরীক্ষার রুটিন?

অনুষ্ঠিত হচ্ছে ২০১৪ সালের এইচএসসি পরীক্ষা। আমি রাজউক কলেজের মানবিক শাখার একজন পরীক্ষার্থী। পরীক্ষার রুটিন হাতে পেয়েই চমকে উঠেছিলাম— কিন্তু সময়াভাবে লিখতে পারিনি। গ্রীষ্মের দাবদাহে টানা ৪টি পরীক্ষা দিয়ে মায়ের অক্লান্ত পরিচর্যার কারণে এখনো সুস্থ আছি। আমার অনেক সহপাঠী অসুস্থ হয়ে পড়েছে। যেখানে আমরা ৪টি পরীক্ষা কোনো রকম বিরতি ছাড়াই দিয়েছি, সেখানে বিজ্ঞান ও বাণিজ্য শাখার পরীক্ষার্থীরা ১৪ থেকে ১৬ দিন বন্ধ পেয়েছে। আবার কৃষি পরীক্ষার আগে বন্ধ পেয়েছে ৩১ দিন। আমরা মানবিক শাখায় বলেই কি এত অবহেলা? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই— ভবিষ্যতে রুটিন করার সময় প্রতিটি বিভাগের প্রতি সমদৃষ্টি দিয়ে রুটিন তৈরি করবেন। জুয়াইরিয়া ফারজানা সুমাইয়া, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা