গ্যাস-বিদ্যুত্-পানি-টেলিফোন বিল নেওয়া প্রসঙ্গে
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৪, ২১:৩২
আমরা ঢাকার জুরাইন-শ্যামপুর এলাকার প্রায় ৫ লাখ গ্রাহক প্রতি মাসে কৃষি ব্যাংক জুরাইন শাখায় গ্যাস, বিদ্যুত্,পানি ও টেলিফোনের বিল পরিশোধ করি। কিন্তু অতীব দুঃখের বিষয় যে, ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বহু কষ্টে বিল দিতে হচ্ছে। গ্রাহকদের এই দুর্ভোগ ঘোচাতে একাধিক ব্যাংক ও পোস্টঅফিসের মাধ্যমে সমস্ত বিল নেওয়ার ব্যবস্থা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
নজরুল ইসলাম খান, খান ভিলা, ৫৪ নতুন জুরাইন, ঢাকা