আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেলো সামিট পাওয়ার
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৪, ২২:৩৮
আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৩-এর পাওয়ার সেক্টর বিভাগের সেরা পুরস্কার পেয়েছে বাংলাদেশের সামিট পাওয়ার লিমিটেড। গত ২৭ এপ্রিল এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) রাজধানীর একটি হোটেলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। স্বচ্ছতা, জবাবদিহিতা, কর্পোরেট সুশাসন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা পালন এবং ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ সামিটকে সেরা কর্পোরেট প্রতিষ্ঠানের স্বীকৃতি প্রদান করা হয়েছে।
সামিট পাওয়ার লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোঃ লতিফ খান, ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) আব্দুল ওয়াদুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সামিট পাওয়ার লিমিটেড পর পর দুই বছর আইসিএমএবি-এর এই পুরস্কারে ভূষিত হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি