মানারাত ভার্সিটির ভর্তি মেলা শুরু
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৪, ২২:৩৮
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গত রবিবার থেকে শুরু হয়েছে ভর্তি মেলা। গুলশান এবং মিরপুর ক্যাম্পাসে শুরু হওয়া এ মেলার উদ্বোধন করেন ভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। উপস্থিত ছিলেন বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, রেজিস্ট্রার আবুল বাশার খান, পরীক্ষা নিয়ন্ত্রক এ এইচ এম আবু সাঈদ, এ্যাসিস্ট্যান্ট অধ্যাপক আবুল কালাম আজাদ, ডেপুটি ডিরেক্টর পাবলিক রিলেশন্স আবদুল মতিনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রছাত্রীবৃন্দ। আগামী ২ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মেলা চলবে। এ সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রত্যাশিত বিষয়ে বিশেষ ছাড়ে ভর্তি হতে পারবেন। —প্রেস বিজ্ঞপ্তি