রাশিদা হোসেন চৌধুরী স্মরণে মিলাদ মাহফিল

ওয়ান ব্যাংক লিমিটেড ও এইচআরসি ফ্যামিলি অব কোম্পানিজের চেয়ারম্যান এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি সাঈদ হোসেন চৌধুরীর মা সমাজসেবিকা ও শিক্ষানুরাগী রাশিদা হোসেন চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গত ২৫ এপ্রিল শুক্রবার বাদ আছর ওয়ান ব্যাংক লিমিটেড, এইচআরসি ফ্যামিলি অব কোম্পানিজ ও দৈনিক যায়যায়দিনের যৌথ উদ্যোগে এইচআরসি প্রডাক্ট লিমিটেডের কার্যালয় প্রাঙ্গণে এক মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। মরহুমার বড় ছেলে সাঈদ হোসেন চৌধুরীর মেঝ ছেলে সাদেক হোসেন চৌধুরী এবং ছোট ছেলে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী মাহফিলে উপস্থিত অতিথিদের কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, রাশিদা হোসেন চৌধুরী গত ৮ মার্চ শনিবার সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। —প্রেস বিজ্ঞপ্তি