রংপুরে ৬, বগুড়ায় ১ জামায়াত নেতা গ্রেফতার

রংপুরের পীরগাছা উপজেলায় পুলিশ কনস্টেবল মোজাহার আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জামায়?াত নেতা সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান ও ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সাজাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সেখানে শপথ গ্রহণের জন্য গিয়েছিলেন। এদিকে বগুড়ায় জামায়াত নেতা এরশাদুল বারী এরশাদকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে।