শোক সংবাদ

মোস্তাফিজুর রহমান সরদার শরীয়তপুর জেলার সখীপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সরদার চিকিত্সাধীন অবস্থায় গতকাল রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আলী মোহাম্মাদ খান ডেমরার সামসুল হক খান স্কুল এ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি, শ্রমিক নেতা ও সমাজ সেবক আলী মোহাম্মাদ খান (৬২) চিকিত্সাধীন অবস্থায় গতকাল রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জুলেখা বেগম রাজশাহীর বাঘা উপজেলার আমোদপুর গ্রামের সমাজ সেবক মরহুম আবুল কাশেমের স্ত্রী জুলেখা বেগম (৭৫) বার্ধক্যজনিত কারণে গত রবিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। মরহুমা জুলেখা বেগম দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি কামরুল হাসান এবং দৈনিক ইত্তেফাক ও দৈনিক সোনার দেশ পত্রিকার বাঘা সংবাদদাতা নুরুজ্জামানের মা।