সাত মামলায় ছাত্রদল সভাপতির জামিন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৪, ২৩:০৫
গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা পৃথক সাত মামলায় ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। এছাড়া রেলে আগুন দেয়ার ঘটনার মামলায় জামিন পেয়েছেন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। আদালতে জুয়েলের পক্ষে আইনজীবী আব্দুল ওয়াদুদ খন্দকার এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম ও মো. সেলিম শুনানি করেন।