নারায়ণগঞ্জে শিবির কর্মীদের হামলায় পুলিশ আহত
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৪, ২৩:০৬
জেলা শহরে গতকাল সোমবার সকালে সাতক্ষীরায় পুলিশের গুলিতে শিবির কর্মী নিহত হওয়ার প্রতিবাদে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র শিবির। এ সময় শিবির কর্মীরা পুলিশের এক টিএসআইকে পিটিয়ে যখম করে ও বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। আহত টিএসআইয়ের নাম আকরাম। তাকে চিকিত্সা দিতে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
শিবির কর্মীরা মিছিলটি নিয়ে শহরের মন্ডলপাড়া ব্রিজের উপর গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় তারা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের বলেন, তদন্ত করে দেখা হচ্ছে কারা পুলিশের টিএসআইয়ের ওপর হামলা করেছে।