সাতক্ষীরায় জামায়াতের হরতাল আজ
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৪, ২৩:০৬
জেলায় গত রবিবার বিকালে পুলিশের সাথে সংঘর্ষে সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি আমিনুর রহমান নিহত ও ৭ নেতা-কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার সাতক্ষীরা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে জামায়াত-শিবির। একইসাথে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও আগামী শুক্রবার দোয়া দিবস পালনের ঘোষণা দেয়া হয়। জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান গত রবিবার রাতে এক প্রেস বার্তায় এ তথ্য জানান।