জোকস

 প্রথম বন্ধু :দোস্ত, আমি তো ছুটি কাটাতে কক্সবাজার যাচ্ছি। আমাকে একটা ভালো বই দিতে পারিস? জমজমাট উত্তেজনাপূর্ণ, রহস্যময় কোনো বই, যেন বইটা পড়ে আমার ছুটিটা ভালো কাটে। দ্বিতীয় বন্ধু :এই বইটা নিয়ে যা। খুবই রোমাঞ্চকর আর রহস্যময়। মজাটা হলো, নায়কের বাবাকে কে খুন করল, সেটা তুই আগে কিছুতেই বুঝতে পারবি না। একেবারে শেষ পৃষ্ঠায় গিয়ে জানবি, খুনটা আসলে বাগানের মালি করেছে!  কর্মচারী :স্যার, তিন দিনের ছুটি চাই। বস :কেন? মাত্র গেল মাসেই তো তুমি সাতদিনের ছুটি কাটিয়ে ফিরলে। কর্মচারী :কিন্তু স্যার এবার তো আমার বিয়ের জন্য ছুটি চাইছি। বস :বিয়ে করবে ভালো কথা। তো আগের মাসে যখন ছুটি কাটালে, তখন বিয়ে করোনি কেন? কর্মচারী :মাথা খারাপ? বিয়ে করে আমার সুন্দর ছুটির দিনগুলো নষ্ট করব নাকি?  ছুটিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিদেশ যাচ্ছিলেন রফিক সাহেব। বিমানবন্দরে দাঁড়িয়ে হঠাত্ তিনি বলে উঠলেন, ‘আমি আমাদের বাসার ওয়ারড্রোবটাকে খুব মিস করছি।’ স্ত্রী :হঠাত্ ওয়ারড্রোবের কথা এখানে আসছে কেন? রফিক সাহেব :কারণ, বিমানের টিকিটটা ওয়্যারড্রোবের ভেতরে রেখে এসেছি।  ঘুম থেকে উঠে সর্দারজি তার স্ত্রীকে বললেন, ‘আজকের সকালটা সুন্দর।’ পরদিনও ঘুম থেকে উঠে রতন বললেন, ‘আজকের সকালটা সুন্দর।’ এর পরদিনও একই ঘটনা। এভাবে এক সপ্তাহ পেরোনোর পর সর্দারজির স্ত্রী বিরক্ত হয়ে বললেন, ‘প্রতিদিন এই কথা বলার মানে কী?’ সর্দারজি :না মানে সেদিন ঝগড়ার সময় তুমি বলছিলে না যে কোনো এক সুন্দর সকালে তুমি আমাকে ছেড়ে চলে যাবে!