নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র

অধ্যায়: উক্তি এক কথায় উত্তর: ১. উক্তির আভিধানিক অর্থ কী? উ: কথন। ২. উক্তির ইংরেজি রূপ কী? উ: Naration. ৩. উক্তির প্রকৃতি+ প্রত্যয় লেখ? উ: ( বচ্ + ক্তি = উক্তি। ৪. উক্তি কী? উ: কোন কথকের বাক কর্মের নাম। ৫. উক্তি কত প্রকার? উ: দুই প্রকার। ৬. পরোক্ষ উক্তিতে ‘পূর্ব দিন’ থাকলে প্রত্যক্ষ উক্তিতে কি হয়? উ: গতকল্য। ৭. প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু কোন চিহ্নের অন্তর্ভূক্ত থাকে? উ: উদ্ধরণ চিহ্ন। ৮. পরোক্ষ উক্তিতে কী লোপ পায়? উ: উদ্ধরণ চিহ্ন। ৯.প্রথম উদ্ধরণ চিহ্ন স্থানে কোন অব্যয়টি ব্যবহার করতে হয়? উ: যে। ১০.বাক্যের সঙ্গতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহূত কিসের পরিবর্তন করতে হয়। উ:পুরুষের। ১১.শিক্ষক বললেন, “কাল তোমাদের ছুটি থাকবে।”- উক্তি পরিবর্তন কর। উ: শিক্ষক বললেন যে, পরদিন আমাদের ছুটি থাকবে। ১২.প্রত্যক্ষ উক্তিতে ‘আজ’ থা কলে পরোক্ষ উক্তিতে কি হয়? উ: সে দিন। ১৩.প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্য থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না? উ: কালের। ১৪. প্রত্যক্ষ উক্তি কাকে বলে? উ: যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়। ১৫. পরোক্ষ উক্তির ‘আগেরদিন’ প্রত্যক্ষ উক্তিতে কি হয়? উ: গতকাল। ১৬. উক্তি পরিবর্তন: সাদ বলল যে, সে তক্ষুনি যাচ্ছে। (প্রত্যক্ষ উক্তি) উ: সাদ বলল “আমি এক্ষুনি আসছি।” ১৭. ‘যে’কোন অব্যয়? উ: সংযোজক অব্যয়। ১৮.প্রত্যক্ষ উক্তির কাকে পরোক্ষ উক্তিতে অর্থানুযায়ী করতে হয়? উ: কালবাচক পদকে। ১৯.পরোক্ষ উক্তির ‘এই’ পরোক্ষ উক্তিতে কি হয়? উ: সেই। ২০. রমেন বলল যে, সে আমাকে চেনে না। (প্রত্যক্ষ উক্তিতে পরিবর্তন) উ: রমেন বলল, “আমি তাকে চিনি না।” ২১. হামিদ বলল, “তোমরা আগামীকাল এসো।” (পরোক্ষ উক্তি) উ: হামিদ বলল যে, তোমরা পরদিন এসো। ২২.ইভা বলল, “আমার বাবা বাড়ি নেই।” (পরোক্ষ উক্তি) উ: ইভা বলল যে, তার বাবা বাড়ি ছিলেন না। ২৩. প্রত্যক্ষ উক্তির ‘ইহা’ পরোক্ষ উক্তিতে কী হয়? উ: তাহা। ২৪. দোলা বলল যে, বইটা তার দরকার। (প্রত্যক্ষ উক্তি) উ: দোলা বলল, “বইটা আমার দরকার।” ২৫. পরোক্ষ উক্তি কাকে বলে? উ: যে বাক্যে বক্তার উক্তি অন্যের জবানীতে রূপান্তরিতভাবে প্রকাশ পায়। ২৬. আশ্রিত খণ্ডবাক্যের ক্রিয়ার কাল পরোক্ষ উক্তিতে কিসের উপর নির্ভর করে না? উ: মূল বাক্যাংশের ক্রিয়ার কালের। ২৭. পরোক্ষ উক্তির ‘পরদিন’ প্রত্যক্ষ উক্তিতে কি হয়? উ: আগামীকাল। ২৮. প্রত্যক্ষ উক্তির ‘এখন’ পরোক্ষ উক্তিতে কি হয়? উ: তখন। ২৯. প্রত্যক্ষ উক্তির ‘সে’ পরোক্ষ উক্তিতে কি হয়? উ: এ। ৩০. পরোক্ষ উক্তির ‘ঐখানে’ প্রত্যক্ষ উক্তিতে কি হয়? উ: এখানে। ৩১.‘আগেরদিন’ প্রত্যক্ষ উক্তির কেমন শব্দ? উ: কালসূচক শব্দ। ৩২.শিক্ষক বললেন যে, সততাই মহত্ গুণ।(প্রত্যক্ষ উক্তি) উ: শিক্ষক বললেন, “সততাই মহত্ গুণ।” ৩৩.পরোক্ষ উক্তিতে ‘তত্পূর্বে’ থাকলে প্রত্যক্ষ উক্তিতে কি হয়? উ: ইতোপূর্বে। ৩৪. প্রজারা বলল, “মহারাজের জয় হোক।” (পরোক্ষ উক্তি) উ: প্রজারা মহারাজের জয় কামনা করলেন। ৩৫. তিনি আমাকে বললেন, “তুমি এখন যেতে পার।” (পরোক্ষ উক্তি) উ: তিনি আমাকে তখন যেতে বললেন। ৩৬. সাধু দেশের দুশমনদের ধিক্কার দিলেন। (প্রত্যক্ষ উক্তি) উ: সাধু বললেন, “দেশের দুশমনদের ধিক।” ৩৭. অতশী বলল, “হায়, আমি কত বোকা!” (পরোক্ষ উক্তি) উ: অতশী দুঃখের সাথে বলল যে, সে অত্যন্ত বোকা। ৩৮. রাহুলকে বললাম, “তুমি কাঁদছে কেন?” (পরোক্ষ উক্তি) উ: রাহুলকে জিজ্ঞেস করলাম যে, সে কাঁদছে কেন। ৩৯. সে বলল, “বন্ধুগণ! আজ তবে বিদায়।” (পরোক্ষ উক্তি) উ: সে তার বন্ধুগণের কাছে থেকে সেদিন বিদায় নিল। ৪০. বাঁধন বলল যে, তখন তার ছুটি হয়েছে। (প্রত্যক্ষ উক্তি) উ: বাঁধন বলল, “এখন আমার ছুটি হয়েছে।” ৪১. বাবা ছেলেকে বললেন,“পড়তে বস।” (পরোক্ষ উক্তি) উ: বাবা ছেলেকে পড়তে বসার জন্য বললেন। ৪২. মা তখন খোকাকে ঘুমাতে বললেন। (প্রত্যক্ষ উক্তি) উ: মা খোকাকে বললেন, “তুমি এখন ঘুমাও।” ৪৩. সে বলল, “দৃশ্যটি কত সুন্দর!” (পরোক্ষ উক্তি) উ: সে বলল যে, দৃশ্যটি খুব সুন্দর। ৪৪. শিক্ষক বললেন, “জগত্ পরিবর্তনশীল?” (পরোক্ষ উক্তি) উ: শিক্ষক বললেন যে, জগত্ পরিবর্তনশীল। ৪৫. লিমন লিখেছে, “শহরে খুব গরম পড়েছে।” (পরোক্ষ উক্তি) উ: লিমন লিখেছে যে শহরে খুব গরম পড়েছে। ৪৬. মা বললেন, “ঈশ্বর তোমার মঙ্গল করুন।” (পরোক্ষ উক্তি) উ: মা ঈশ্বরের কাছে আমার মঙ্গল কামনা করলেন। ৪৭. ছেলেটি দুঃখের সাথে বলল যে, সে অত্যন্ত বোকা। (প্রত্যক্ষ উক্তি) উ: ছেলেটি বলল, “আমি কি অত্যন্ত বোকা!” ৪৮. বীনা আমাকে ভিতরে যেতে অনুরোধ করল (প্রত্যক্ষ উক্তি) উ: বীনা আমাকে বলল, “দয়া করে ভিতরে আসুন।” ৪৯. তিনি আমাকে আমার নাম জিজ্ঞেস করলেন। (প্রত্যক্ষ উক্তি) উ: তিনি আমাকে বললেন, “তোমার নাম কী?” ৫০. ইন্দ্রনাথ শ্রীকান্তকে বলল, “শীগিগর পালা এখান থেকে।” (পরোক্ষ উক্তি) উ: ইন্দ্রনাথ শ্রীকান্তকে শীগিগর সেখান থেকে পালাতে বলল।