বিশ্ব এখন চেয়ে

বোশেখ মাসের পঁচিশ তারিখ জ্বলজ্বলে এক আলো জোড়াসাঁকোর ঠাকুরঘর বাসলো খুবই ভালো। জন্ম নিলো ধন্য করে এই বাংলাতে রবি, সে আমাদের রত্নগুরু নোবেল জয়ী কবি। তাঁর রচিত সোনার বাংলা লাখো কণ্ঠে গেয়ে গ্রীনিজ বুকে বাংলার নাম বিশ্ব এখন চেয়ে।