পঁচিশে বৈশাখ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৪, ১৯:৩৪
তোমরা কি ভাই চেনো তাঁকে
এক যে ছিল কবি,
বিশ্বজোড়া নামডাক তাঁর
হলেন তিনি রবি।
সেই ছেলেটা মস্ত কবি
ছড়ায় এবং ছন্দে,
সাহিত্যে তার জীবন ছবি
নেইকো দ্বিধা-দন্ধে।
পুব আকাশে সূর্য জাগে
শুনছি তিতির ডাকে,
রবি ঠাকুর জন্ম নিলো
পঁচিশে বৈশাখে।