অ ন্য র ক ম
১৫ বছরে হার্ভার্ডে
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৪, ১৯:৪১
মাত্র ১৫ বছর বয়সে সাহিলা ইব্রাহিম হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সৌভাগ্য অর্জন করেন। তিনি ছিলেন সকল ছাত্রছাত্রীর মাঝে সর্ব কনিষ্ঠা। কিন্তু এটিই শুধু দেখার মত বিষয় নয়। সাহিলাকে এম আই টি সহ, ইউনিভার্সিটি অফ পেন্সিলভানিয়া,কলোম্বিয়া, প্রিন্সটন, ইউনিভার্সিটি অফ শিকাগো ইত্যাদি ১২টি ইউনিভার্সিটি ভর্তি নিতে ইচ্ছুক। তিনি তার সাত বছরের ভাইয়ের উপদেশ অনুযায়ী শেষ পর্যন্ত হার্ভার্ডকে বেছে নিলেন। সাহিলার নাইজেরিয়ান মাতা-পিতা খুব অনুপ্রেরণা দিতেন তাকে। মাঝে মাঝে সাহিলাকে তারা এমন কিছু শিক্ষা দিতেন যা স্কুলে দেয়া হতো না। সাহিলা বিশ্বাস করেন যে, ‘তুমি যা ভালোবাসবে সে বিষয়ে যতো তাড়াতাড়ি সম্ভব জ্ঞান অর্জনই হলো সাফল্যের চাবিকাঠি। তুমি যা কর তার প্রতি তোমার ভালোবাসা এবং আগ্রহ থাকতে হবে। আমার যেমন অসংখ্য ব্যাপারে আগ্রহ তার মধ্যে অন্যতম হলো গণিত আর বিজ্ঞান’।