নাট্যযুদ্ধের গ্রুমিং
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৪, ২০:৩২
নাট্যাভিনয় শিল্পী, নাট্যকার ও পরিচালক খোঁজার প্রথম রিয়েলিটি শো ‘নাট্যযুদ্ধ’-এর অডিশন শেষ হয়েছে। সারা বাংলাদেশ থেকে ১৭০০ জন প্রতিযোগীকে গ্রুমিং করার প্রস্তুতি সম্পন্ন করেছে নাট্যযুদ্ধ। বাংলাদেশের প্রতিটি জেলায় একজন প্রশিক্ষক নির্বাচিত প্রতিযোগীদের বিভিন্ন বিষয়ে গ্রুমিং করাবেন। ২৮ মার্চ ঢাকা অঞ্চলের অডিশনের মাধ্যমে নাট্যযুদ্ধের অডিশন কার্যক্রম শুরু হয়, শেষ হয় ৪ এপ্রিল। পুরো আয়োজনটি শিগগিরই সম্প্রচার শুরু হবে এটিএন বাংলায়।