আইবিএফবি’র প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত

আইবিএফবি’র ৯ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) রানার গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান হাফিজুর রহমান খান দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। বেঙ্গল বে গ্রুপের চেয়ারম্যান মো. ওমর শাফায়াত কাওসার এবং এনার্জিপ্যাক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ যথাক্রমে ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য পুনঃনির্বাচিত হয়েছেন। অন্যদিকে, ম্যাগনাম ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসাইন এবং বাংলা ফোনের পরিচালক লুত্ফুন্নিসা সৌদিয়া খান পরিচালক হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য পুনঃনির্বাচিত হয়েছেন। এছাড়া পিপল্স রেডিও-এর পরিচালক শেখ মো. মাসুদ হাসান এবং অর্গানিক অটো ব্রিক ফিল্ডস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাকেবুল ইসলাম ভুঁইয়া আইবিএফবি’র পরিচালনা পর্ষদে প্রথম বারের মতো পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।- প্রেস বিজ্ঞপ্তি