৫ ভোট পেয়ে অঝোরে কাঁদা প্রার্থীর ইভিএম-এ মিললো ৮৫৬ ভোট!

ভারতের লোকসভা নির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থী মোটে মাত্র ৫ টি ভোট পাওয়ার খবর শুনে অঝোরে কাঁদেন। এমন একটি ভিডিও ভারতের সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তবে সর্বশেষ জানা যায়, ওই প্রার্থী মোটে ৮৫৬ ভোট পেয়েছেন।  

গতকাল ভারতীয় সংবাদমাধ্যম গুলোর খবরে বলা হয়,  পাঞ্জাবের জলন্ধরের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে দাড়ান নিতু শাতরান ওয়ালে।

তিনি ভোট গণনা শেষে জানতে পারেন, মোটে তিনি মাত্র ৫ টি ভোট পেয়েছেন। আর তা শোনার পর হাউমাউ করে কেঁদে উঠেন।  

নিতুর অভিযোগ ছিল, তার পরিবারে ভোটারের সংখ্যা ৯ জন আর তিনি পেয়েছেন মাত্র ৫ ভোট। তিনি পরিবারের লোকজনের প্রতি বিশ্বাস ঘাতকতার অভিযোগ তুলেন। এছাড়া তিনি ইভিএম-এ কারচুপির অভিযোগও করেন।  

আরো পড়ুন: ভেনিজুয়েলায় পুলিশের সঙ্গে বন্দিদের সংঘর্ষ, নিহত ২৩ 

সবশেষে জানা যায় নিতু মোটে ৮৫৬ ভোট পেয়েছেন। তবে এনিয়ে পরবর্তীতে নিতুর কোন মন্তব্য পাওয়া যায়নি। 

ইত্তেফাক/এসআর