সংবাদ কণিকা

পাকিস্তানে বোমায় নিহত ৩ আফগান সীমান্তবর্তী পাকিস্তানের গোলযোগপূর্ণ উপজাতি অঞ্চলে রোববার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। সামরিক বাহিনী এ কথা জানায়। দক্ষিণ ও উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অঞ্চলের সীমান্ত এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে তালেবান ও আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গীদের সাথে সামরিক বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে। সামরিক বাহিনী জানায়, ‘বিস্ফোরণে এক কর্মকর্তাসহ কমপক্ষে তিন নিরাপত্তা কর্মী নিহত ও অপর তিনজন মারাত্মকভাবে আহত হয়েছে—এএফপি হাসপাতালে সন্ত্রাসী হামলা মধ্য আফ্রিকার এক হাসপাতালে শনিবার সন্ত্রাসী হামলায় ফ্রান্সভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান মেডিসিন স্যানস ফ্রন্টিয়ার (এমএসএফ)’র তিন সদস্যসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এমআইএসসিএ’র এক কর্মকর্তা সোমবার বলেন, ‘ননগা বগুইলা এলাকায় এমএসএফ পরিচালিত এক হাসপাতালে সাবেক ‘সেলেকা’ (বিদ্রোহী দল) ও জাতিগত ফিউলা গোষ্ঠীর অস্ত্রধারীরা শনিবার বিকালে এ হামলা চালালে এমএসএফ’র তিন সদস্যসহ ২২ জন নিহত হন —এএফপি