শোক সংবাদ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৪, ২২:২৩
হেলেনা বেগম
কম্পিউটার ভিলেজ লিমিটেডের স্বত্বাধিকার ও লেখনী বাংলা সফটওয়্যারের নির্মাতা গোলাম ফারুক আহমেদের পত্নী এবং আনন্দ কম্পিউটার ও বিজয় বাংলা সফটওয়্যারের স্বত্বাধিকারী বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বারের ছোট বোন হেলেনা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি ২ পুত্র রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা আবদুল হাই
উখিয়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবদুল হাই আর নেই। তিনি গতকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে নামাজে জানাজা নিজগ্রাম মরিচ্যার সুলতানিয়া আজিজুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠানের পর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।