মোদীকে দেখলে কসাইরাও লজ্জা পায়:লালু

ভারতীয় জনতা দলের প্রধানমন্ত্রী প্রার্থীকে নিয়ে নানা বিতর্ক আছে। বিশেষ করে ২০০২ সালে গুজরাট এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত। তার প্রধানমন্ত্রী প্রার্থী হওয়া নিয়ে নিজ দলের ভেতরই বিরোধিতা করেছিলেন জ্যেষ্ঠ নেতা এল কে আদভানি। তাকে ঠেকাতে একট্টা ভারতের অধিকাংশ দলের নেতা। এমনকি মোদীর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে নিজেদের আতঙ্কের কথা প্রকাশ করেছেন দেশটির বুদ্ধিজীবীরা। এমনকি প্রবাসী ভারতীয় বিশিষ্ট ব্যক্তিরাও বাদ যায়নি। আন্তর্জাতিক মানের সব পত্রিকায় তারা খোলা চিঠি লিখেছেন তাদের আতঙ্কের কথা প্রকাশ করে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের পর সেই দলে যোগ দিল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ভারতীয় জনতা দলের ( বিজেপি) নেতা নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেছেন, এই মোদীকে দেখলে কসাইও লজ্জা পায়। তিনি বলেন, সেই মোদী কি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন? বর্তমানে মোদীকে নিয়ে তৃণমূল কংগ্রেসও সমালোচনা করছে। গত রবিবার তৃণমূল মোদীকে ‘গুজরাটের কসাই’ খ্যাতি দেয়। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, গুজরাটের কসাই এবার পশ্চিমবঙ্গে এসে নেমেছেন। তৃণমূল মুখপাত্র বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে নিয়ে এক টুইটার বার্তায় লিখেছেন, গুজরাটের কসাই নিজের জীবনের প্রতি খেয়াল করেন না, সেই ব্যক্তি কিভাবে এই বৃহত্ দেশের দেখভাল করবেন? সমপ্রতি সারদা কেলেঙ্কারির সঙ্গে মমতা ব্যানার্জিকে জড়িয়ে বক্তব্য দেওয়া এবং মমতা পশ্চিমবঙ্গের স্বপ্ন ভঙ্গ করেছেন উল্লেখ করার পর তৃণমূল কংগ্রেসও বিজেপির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। এবার সেই কাতারে দাঁড়ালো আরজেডি। - পিটিআই