জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

পবিত্র রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ বুধবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৫ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর ০২-৯৫৬৩৩৯৭ অথবা অন্য যে কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।