না’গঞ্জের ডিসি, এসপি র্যাব কমান্ডারসহ ৫ জনকে প্রত্যাহার
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৪, ২৩:১২
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব-১১ এর কমান্ডিং অফিসার এবং ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার ওসিসহ পাঁচজনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদেরকে প্রত্যাহার করা হয়। এদিকে সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এরকম একটি সিদ্ধান্ত হয়েছে। তবে এখনও এ সংক্রান্ত আদেশ জারি করা হয়নি।
ওই সূত্র থেকে জানা গেছে, যাদের প্রত্যাহার করা হয়েছে তারা হলেন, জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, র্যাব ১১ এর কমান্ডিং অফিসার (সিও) তারেক সাঈদ, সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন ও ও ফতুল্লা থানার ওসি আক্তার হোসেন।
সমপ্রতি নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের ঘটনায় তাদের প্রত্যাহার করা হয়েছে বলে সূত্র জানায়।