রাই কিশোরী
গাঁয়ের মেয়ে কুসুমের ভালোবাসার গল্প
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ১৮:৪৮
জি বাংলা চ্যানেলে ‘রাই কিশোরী’ সিরিয়ালটি অল্পদিনেই দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে এই সিরিয়ালের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে কুসুম ও কিশোর। ছোট্ট একটি গ্রাম কৃষ্ণনগরের মেয়ে কুসুম। প্রাণবন্ত হাসিখুশি উচ্ছ্বল স্বভাবের মেয়ে সে। তার বাবা জগদীশ। মাটি দিয়ে মূর্তি আর পুতুল তৈরি করা জগদীশের পেশা। কুসুম বাবার কাছ থেকেই মাটির মূর্তি আর পুতুল বানানো শিখেছে। এ কাজে সে ভালো দক্ষতা অর্জন করেছে। গ্রামজুড়ে চষে বেড়ায় কুসুম। এভাবেই একদিন তার সঙ্গে কিশোরের দেখা হয়ে যায়। ধনাঢ্য ব্যবসায়ী সুধাংমু মিত্রের ছেলে কিশোর খুব ভালো বাঁশি বাজায়। কলকাতা থেকে কৃষ্ণনগর গ্রামে বেড়াতে এসে প্রাণবন্ত স্বভাবের মেয়ে কুসুমকে দেখে মুগ্ধ হয় কিশোর। কুসুমকে তার ভীষণ ভালো লেগে যায়। মূর্তি আর পুতুল তৈরিতে কুসুমের মেধা ও দক্ষতা কিশোরকে আলোড়িত করে। কুসুমও কিশোরের বাঁশি বাজানো শুনে তার প্রতি আকৃষ্ট হয়। এভাবে কুসুম ও কিশোর দুই ভিন্ন পরিবেশেও ভালোবেসে ফেলে। কিন্তু কিশোরের ধনাঢ্য পরিবার কি গ্রামের অতি সাধারণ পরিবারের মেয়ে কুসুমের সঙ্গে তার অসম প্রেম সহজভাবে মেনে নেবে? তাদের দুজনের প্রেম ভালোবাসা কি শেষ পর্যন্ত স্বীকৃতি পাবে? কুসুম কিভাবে রাই কিশোরী হয়ে উঠবে? কিশোর কি কুসুমকে ছেড়ে চলে যাবে যেভাবে মাথুরার জন্য কৃষ্ণ রাধাকে ছেড়েছিল? এতসব প্রশ্নের জবাব খুঁজে পেতে দর্শক গভীর আগ্রহ ও মনোযোগ দিয়ে ‘রাই কিশোরী’ সিরিয়ালটি উপভোগ করছেন। ‘রাইকিশোরী’ সিরিয়ালে ‘কুসুম’ চরিত্রে অভিনয় করছেন মধুজা। তার অভিনয়ে স্বতঃস্ফূর্ততা দর্শকদের সহজেই আকৃষ্ট করছে। মধুজার চমত্কার অভিনয়গুণে কুসুম চরিত্রটি জীবন্ত হয়ে উঠেছে টিভি পর্দায়। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নন্দিনী চ্যাটার্জি, তথাগত মুখার্জি প্রমুখ। জি বাংলা চ্যানেলে ‘রাই কিশোরী’ সিরিয়ালটি প্রতি সোম থেকে শনিবার রাত ১০টায় দেখানো হয়।
এক্স ফ্যাক্টর ইন্ডিয়া
গান নিয়ে শুরু হলো আরেকটি রিয়েলিটি শো ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’। এটি কেবল একক সংগীত পরিবেশনার প্ল্যাটফর্ম নয়, বরং এখানে দল বেঁধে প্রতিযোগীদের গান পরিবেশন করতে হয়। রিয়েলিটি শোটি প্রতি শুক্রবার সনি চ্যানেলে রাত সাড়ে ৯টায় দেখানো হয়।
মা
বর্তমানে যেসব সিরিয়াল স্টার জলসায় চলছে সেগুলোর মধ্যে ‘মা’ সিরিয়ালটি বেশ সাড়া ফেলেছে। এর কারণ হলো সিরিয়ালটির গল্প এবং সিরিয়ালটি অনেক সময় ধরে চলছে। সিরিয়ালটি সোমবার
থেকে শনিবার