গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ১৮:৫০
নানা ধরনের সহায়তা আর বহু মানুষের অভিজ্ঞতার কারণে বিশ্বের সর্বোচ্চ চূড়া এভারেস্ট জয়ের বিষয়টা হয়তো এখন আর সেই ষাটের দশকের মতো কঠিন নেই। তবে বিষয়টা যে একেবারে জলের মতো সহজ হয়ে গেছে তাও কিন্তু নয়। বরং এভারেস্ট অভিযানের পদে পদে ছড়িয়ে থাকা হাজারও বিপদের মোকাবেলা করে আর কঠিন সব চ্যালেঞ্জ জয় করেই পর্বত চূড়ায় আরোহনের কাজটি করতে হয়। আর বয়সে প্রবীণ হওয়া স্বত্তেও যিনি এই কাজটি গেল ক’বছরে একাধিকবার সফলতার সঙ্গে করে দেখিয়েছেন তিনি হলেন জাপানের পর্বতারোহী ইউচিরো মিউরা। মিউরা যখন প্রথমবারের মতো এভারেস্টের চূড়ায় তখনই তার বয়স ছিল ৭০। এরপর ৭৫ বছর বয়সেও আরও একবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে পা রাখেন এই অভিযাত্রী। আর সবশেষ গত বছরের ২৩ মে ৮০ বছর বয়সে পুনরায় এভারেস্ট জয়ের মাধ্যমে সবচেয়ে বেশি বয়সী পর্বতারোহী হিসেবে এভারেস্ট জয়ের রেকর্ডটাকেই নিজের নামে পাকাপোক্ত করে নিলেন ইউচিরো মিউরা।