জোকস
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ১৮:৫০
পাঞ্জাব থেকে এই প্রথম দিল্লিতে বেড়াতে এসেছেন এক সর্দারজি। তিনি যাবেন দিল্লি থেকে ১০ কিলোমিটার দূরে পালংপুর নামের একটা জায়গায়। কিন্তু দিল্লির পথঘাট একেবারেই চেনা নেই বলে তিনি দ্বারস্থ হলেন এক ট্রাফিক পুলিশের। জানতে চাইলেন কীভাবে এখান থেকে পালংপুর যাওয়া যাবে। ট্রাফিক পুলিশ জানালেন, এখান থেকে ৭৬ নম্বর বাস ধরে সহজেই পালংপুর পৌঁছানো যাবে। কিন্তু ট্রাফিক পুলিশের এই পরামর্শ শোনার পরও প্রায় এক ঘণ্টা নিজের জায়গাতেই ঠায় দাঁড়িয়ে রইলেন সর্দারজি। এদিকে ট্রাফিক নিয়ন্ত্রণের শত ব্যস্ততার মাঝেও বিষয়টা চোখে পড়লো ট্রাফিক পুলিশের। তাই ঘণ্টা খানেক পর তিনি আবারও সর্দারের কাছে এসে জানতে চাইলেন, ‘কী হে সর্দার! তোমাকে না বললাম ৭৬ নম্বর বাস ধরে পালংপুর যাওয়া যাবে। তা তুমি এখানে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন?
‘উহুঁ! আমি মোটেও বোকা নই। এই এক ঘণ্টায় সব মিলিয়ে ৬৯টি বাস এখান দিয়ে গেছে। আর ছয়টি বাস চলে গেলে তবেই না ৭৬ নম্বর বাস আসবে!’— উত্তর দিলেন সর্দারজি।
বিচারক :তুমি বলতে চাইছ, করিম সাহেবের বাড়ি থেকে দামী টিভি, ফ্যান, ওভেন এসব কিছু তুমি একা চুরি করেছ! তোমার সাথে কি আর কেউ সহযোগী হিসেবে ছিল না?
চোর :জ্বি হুজুর, আমি একাই সব চুরি করেছি। দুনিয়াটা যেভাবে অসত্ লোকে ভরে গেছে তাকে কাউকেই আর সাথে নিতে ভরসা হয় না, কারও ওপরই বিশ্বাস রাখতে পারি না!
স্বামী :শোনো আমি ভাবছি কাল থেকে খবরের কাগজ রাখা বন্ধ করে দেব। এতে করে মাসে মাসে যে টাকাটা বাঁচবে সেই টাকাটা দিয়ে কিস্তিতে একটা রেডিও কিনে ফেলব। এতে খবরও শোনা যাবে আবার গানও শোনা হবে।
স্ত্রী :কিন্তু তাতে করে তো ইলেক্ট্রিসিটি চলে গেলে বাতাসও খাওয়া যাবে না আর চুলাও ধরানো যাবে না।