ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী চলচ্চিত্র উত্সব

মোহাম্মদ আরজ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে ৩ দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উত্সব শুরু হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মো. মোশাররফ হোসেন প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক রিপন চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত ‘আগুনের পরশমণি’ প্রদর্শিত হয়। উত্সবে মুক্তিযুদ্ধভিত্তিক ৭টি ছবি প্রদর্শন করা হবে।