কাপ্তাইয়ে ম্যালেরিয়া বিষয়ক নাটক ‘আকাশ কুসুম’ মঞ্চস্থ
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ১৮:৫২
কাজী মোশাররফ হোসেন
কাপ্তাই সংবাদদাতা
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন উপলক্ষে গত ২৪ এপ্রিল ম্যালেরিয়া সচেতনতা বিষয়ক নাটক ‘আকাশ কুসুম’ মঞ্চস্থ হয়। ম্যালেরিয়া থেকে মুক্ত থাকতে হলে কী কী সচেতনতা অবলম্বন করতে হবে এবং এই রোগে আক্রান্ত হলে কী ধরনের সতর্কতা ও কোথায় চিকিত্সা নিতে হবে এসব বিষয় নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী গৌতম চক্রবর্তীর রচনা ও পরিচালনায় ‘আকাশ কুসুম’ নাটকে অভিনয় করেন রফিকুল ইসলাম, ঝুমুর মুত্সুদ্দি, মিজানুর রহমান, মন্টু মল্লিক, ইসমাইল ফরিদ, মো. হাসেম, আশু ও হাসেম রাজা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন। কাপ্তাই উপজেলা ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হোসেন রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, চন্দ্রঘোনা খ্রিশ্চিয়ান মিশন হাসপাতালের পরিচালক ডা. এম স্টিফেন চৌধুরী, কাপ্তাই উপজেলা ব্র্যাকের ব্যবস্থাপক মো. আরিফুল হক, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিত্সক ডা. রাইহ্লা অং মারমা ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিজয় মারমা। নাটক উপভোগ করার জন্য কাপ্তাই উপজেলা মিলনায়তনে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।