ক্যাপসন নিউজ
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ২০:১৩
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের- এর সভাপতিত্বে বোর্ড অব ডাইরেক্টরসের এক সভা গতকাল ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। এ সময় দেশী-বিদেশী ডাইরেক্টররা উপস্থিত ছিলেন
কর্মসংস্থান ব্যাংক নোয়াখালী অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন এবং ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০১৪ সম্প্রতি জেলা শহর মাইজদীর একটি আবাসিক হোটেলে অনুষ্ঠিত হয়। নোয়াখালীর আঞ্চলিক ব্যবস্থাপক সফিউল আজমের সভাপতিত্বে সভায় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এইচ.এম. ফখরুদ্দীন আহমেদ প্রধান অতিথি ও সহকারী মহাব্যবস্থাপক মো. আওরঙ্গজেব বিশেষ অতিথি ছিলেন
রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডেটের ১০% নগদ এবং ১০% স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। সম্প্রতি কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস সভাপতিত্ব করেন