জেনেভায় আমীর হোসেন আমুর সংবর্ধনা
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ২১:১৬
গত ২৭ এপ্রিল জেনেভার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ সুইজারল্যান্ড শাখার উদ্যোগে সফররত শিল্পমন্ত্রী আমীর হোসেন আমুর সম্মানে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেপারী হারুন-উর রশিদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন কারার কাউচার। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ চৌধুরী, রহমান খলিলুর, দেলোয়ার হোসেন জহির, তাজুল ইসলাম, শাহালম এগার প্রমুখ। শিল্পমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানশেষে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এক নৈশ ভোজের আয়োজন করা হয়।
— প্রেস বিজ্ঞপ্তি