ভেনেজুয়েলার সাবেক গোয়েন্দা প্রধান নিহত
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৩৩
ভেনেজুয়েলার সাবেক গোয়েন্দা প্রধান এলিচার মাজ ওটাজা রাজধানী কারাকাসের বাইরে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। শনিবার পুলিশ চারটি গুলিসহ তার মৃতদেহ উদ্ধার করে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোমবার স্থানীয় একটি মর্গে পাঠানো হয়। পুলিশ এখনও পর্যন্ত হত্যার কোন কারণ খুঁজে পায়নি। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাঁদুরো বলেন, সন্দেহজনক এই হত্যার রহস্য উন্মোচনের জন্য পুলিশ তদন্ত শুরু করবে।