স্বাস্থ্য বিভাগে সিলেকশন গ্রেড

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিক্যাল টেকনোলজিষ্ট ও মেডিক্যাল অ্যাসিসটেন্টদের অর্থ মন্ত্রণালয়ের ১১-২-১৯৯০ তারিখের নং- অম/অবি (বাস্ত-৪) ইউ (জি)-৩/৮৪/১১ (২০৫০) এবং ০৮/১২/১৯৯০ খৃঃ তারিখের নং- এমএফ/এফডি (বাস্ত)-৪/ইউ (জি)-১/৭৮/৭২ স্মারকদ্বয় অনুযায়ী ১০০০-২২৮০/- টাকা স্কেলে ১১/০২/১৯৯০ তারিখ থেকে বেতন পুনঃনির্ধারণ করা হয়। এতে কারো পদোন্নতি বা পদ পরিবর্তন করা হয়নি। উল্লেখ্য যে, এই তারিখের আগেই তারা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড স্কেল প্রাপ্তির মাধ্যমে ১০০০-২২৮০/- টাকা স্কেলে পৌঁছে যায়। সুতরাং, এই স্কেলটির মূল স্কেলে রূপান্তরিত হওয়ায় হিসাব মহা-নিয়ন্ত্রক, বাংলাদেশ-এর ২৭-০৩/১৯৯১ খ্রিঃ তারিখের নং- প্রসিডিওর (উ:নি) ২২৫/৭৫৮ মোতাবেক উল্লিখিত পদধারীগণের বেতন নির্ধারত করা হয়। এরূপ অবস্থায় হিসাবরক্ষণ বিভাগের ১৩/১১/২০০৩ তারিখের নং- ডিসিএ/চট্ট/বিধি ও পদ্ধতি/ কুম/০১/৩৯৯৬ মোতাবেক ১৩ বছর অতীত হওয়ার পর বলা হয় বেতন উন্নীত/পুনঃনির্ধারণ করায় ১১/০২/১৯৯০ তারিখের আগে প্রাপ্ত সিলেকশন গ্রেড স্কেল অক্ষুণ্ন থাকবে না। অথচ এই আদেশের আগে সবাইকে সিলেকশন গ্রেড স্কেলসহ বেতন অক্ষুণ্ন রেখেই দেশের সকল হিসাবরক্ষণ কর্মকর্তাগণ বেতন নির্ধারণ করেন। এ অবস্থায় অনেকে পেনশনেও চলে যায়। এই আদেশ দেয়ার পর উল্লিখিত পদধারীদের বেতন থেকে অর্থ কর্তন, পেনশন বন্ধ বা ক্ষেত্র বিশেষে ৮০% পেনশন প্রদান করা হয়। যা আজও বিদ্যমান। আরো উল্লেখ্য যে, সিভিল অডিট অধিদপ্তরের ১০/০৮/২০০৫ তারিখের নং- সিএও/পদ্ধতি/১৪ (২য়)/৮৭০ মোতাবেক বলা হয় মেডিক্যাল অ্যাসিসটেন্ট পদে ১১/০২/১৯৯০ তারিখের আগে প্রদত্ত সিলেকশন গ্রেড স্কেল উল্লিখিত তারিখের পরেও অক্ষুণ্ন থাকবে এবং অডিট আপত্তির পরিপ্রেক্ষিতে কোনো অর্থ কর্তন করা হলে তা পরিশোধযোগ্য বলে বিবেচিত হবে। ফলে মেডিক্যাল অ্যাসিসটেন্ট পদধারীদের কর্তন করা অর্থ ফেরত দেয়া হয়। কিন্তু মেডিক্যাল টেকনোলজিস্ট পদধারীদের কর্তন করা অর্থ আজও ফেরত দেয়া হচ্ছে না। কিন্তু এই বৈষম্যমূলক অডিট আপত্তি আজও মেডিক্যাল টেকনোলজিস্ট পদে বহাল রয়েছে। বর্তমানে উভয় পদেই সিলেকশন গ্রেড স্কেল সুবিধা বিদ্যমান এবং উভয়ের শিক্ষাগত যোগ্যতা ও সম বেতন স্কেল বিদ্যমান। এরূপ অবস্থায় অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের ১০/১১/১৯৯৭ তারিখের নং- অম/অবি/বাস্ত:৩/টাইম স্কেল-৩/৯৬ (অংশ) ৭২ (২০০) এবং ২৩/০৯/১৯৯৬ তারিখের নং- অম/অবি (বাস্ত-৪) বেনি-১১/৯৩/৪৮ মোতাবেক বলা আছে, যেসব পদে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড স্কেল উভয় সুবিধা বিদ্যমান সেসব ক্ষেত্রে পদোন্নতি বা পদ পরিবর্তন ছাড়া বেতন যদি উন্নীত/ পুনঃনির্ধারণ করা হয় তাহলে ঐসব পদে বেতন উন্নীত/ পুনঃনির্ধারণের আগে প্রাপ্ত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড স্কেলের ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে যা ২০০৫ এবং ২০০৯-এর বেতন কমিশন আদেশে উল্লেখ রয়েছে। এই বৈষম্যমূলক অডিট আপত্তির অবসানকল্পে ঊর্ধ্বতন মহলের আশু দৃষ্টি আকর্ষণ করছি। সমীর কুমার ঘোষ, পানছড়ি, খাগড়াছড়ি