বিষয়টি গুরুত্বপূর্ণ

সাপ্তাহিক সরকারি ছুটির দিনে আমাদের দেশের বড় বড় শহর বিশেষ করে রাজধানী ঢাকা শহরের সমস্ত মার্কেট, সরকারি নার্সারি, পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো খোলা থাকে না। শহরের গুটি কয়েক মার্কেট ও বিনোদন কেন্দ্র খোলা থাকে। যার কারণে সরকারি ছুটির দিনে সংসারের প্রয়োজনীয় কেনাকাটাগুলো কাছাকাছি কোনো মার্কেট থেকে সম্পন্ন করা যায় না। বরং বাধ্য হয়েই গোটা শহরের সমস্ত লোক গুটি কয়েক মার্কেটে কেনাকাটা ও অন্যান্য প্রয়োজন সারার জন্য ভিড় জমায়, ফলে সৃষ্টি হয় অসহনীয় যানজট। তাই সাপ্তহিক ছুটির দিনে গাছের চারা লাগানো, কোনো দর্শনীয় স্থানে বেড়াতে যাওয়া বেশিরভাগ সময়ই সম্ভব হয় না। এ অবস্থায়, সাপ্তাহিক সরকারি ছুটির দিনে ঢাকা শহরের প্রত্যেকটি মার্কেট, সরকারি নার্সারি, সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র খোলা রাখার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট সবার কাছে বিনীত অনুরোধ জানাই। শেখ নজরুল ইসলাম, ৮০ আরজতপাড়া, তেজগাঁও, ঢাকা ১২১৫