দেশটাকে কি মরুভূমি বানাচ্ছি?
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৫৮
ঢাকার পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের পশ্চিম পাশেই বেড়িবাঁধ। এই বেড়িবাঁধের দুই পাশে এই তো সেদিনও ছিল নদ-নদী আর জলাশয়। সম্প্রতি এ পথে গিয়ে দেখি সবই পরিবর্তন হয়ে গেছে। আবর্জনা বালি আর মাটি ফেলে ফেলে ভরাট করে সেখানে ভবন নির্মাণের কাজ চলছে। দেখে একটুকু অবাক হইনি, মনে কোনো ক্ষোভও জাগেনি। এদিকে নদ-নদী, জলাশয় রক্ষার জন্য কত পরিবেশবাদী, কত হর্তা-কর্তা বক্তব্য দেন, বিবৃতি দেন। কে না বোঝে, ওসব হচ্ছে তাদের সাজানো কথাবার্তা। নিজেদের নামডাক প্রচার করে তারা যে আলোচনায় আসতে চান। আদৌ কেউ-ই চান না দেশের নদ-নদী আর জলাশয়-বিলাঞ্চল রক্ষা পাক। এইতো সোনার বাংলার মানুষের ভাবনা-চিন্তা। আর এজন্য দেশ দিন দিন মরুভূমির রূপ পাচ্ছে। এভাবে আমরা নিজেদের সর্বনাশ করছি।
লিয়াকত হোসেন খোকন, বাসা ৭, রোড ২৭,
রূপনগর আবাসিক এলাকা, ঢাকা।