রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ২২:৩০
মো. শরীফ হোসেন ভুঁইয়া
কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ও কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মচারী সমিতির প্রাক্তন নেতা মুক্তিযোদ্ধা মো. শরীফ হোসেন ভূঁইয়া (৬০) শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার নগরীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি মা, স্ত্রী ও ১ মেয়ে রেখে গেছেন। ঠাকুরপাড়া মদিনা মসজিদ প্রাঙ্গণে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর নগরীর টমছমব্রিজ কবরস্থানে তাকে দাফন করা হয়।
মো. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিজনেস কেয়ার টেকার মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান (৬৫) চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। নিজ বাড়ি সংলগ্ন মাঠে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।