চাঁদপুরের মতলবে আগুনে পুড়ে ১১টি দোকান ভস্মিভূত
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ২৩:৪৭
জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদি ইউনিয়নের নেছার আড়ং বাজারে গতকাল বুধবার আগুনে পুড়ে ১১টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে চাঁদপুর অগ্নিনির্বাপন বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে এলাকাবাসী জানিয়েছেন।