বাবার জন্মদিনে...

নিজের জন্মদিনেই প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এমনটিই অপূর্বকে জানিয়েছেন ডাক্তার। অপূর্বর জন্মদিন ২৭ জুন আর এ দিনেই তার স্ত্রী নাজিয়া হাসান অদিতি প্রথমবারের মতো মা হবেন। তবে ২৭ জুনের আগে পরেও সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অপূর্ব। অপূর্ব বলেন, ‘সকলের কাছে দোয়া চাওয়া ছাড়া আমার কিছুই বলার নেই। আমার স্ত্রী এবং সন্তানের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। যেন ভালোভাবে আমার সন্তান পৃথিবীতে আসতে পারে।’ পুত্র সন্তান না কন্যা সন্তান—এসব কিছুই এখন জানাতে চান না অপূর্ব। সন্তানের জন্য সুন্দর নামও ঠিক করে রেখেছেন তারা। তবে সবকিছুই প্রকাশ করবেন সন্তানের জন্মের পর। ২০১১ সালের ১৪ জুলাই নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব।